
ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এস আই উজ্জ্বল মিয়া গোপন সংবাদের ভিক্তিতে সংগীয় ফোর্সের সহায়তায় ১০/৫/২৪ সকাল ১১.০০ ঘটিকায় ইটনা থানাধীন মৃগা ইউপিস্হ আমিরগন্জ বাজার অটোষ্ট্যান্ড তোফাজ্জল হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী তরিকুল ইসলাম(৩০), পিতা আসাদুল ইসলাম @আসাদুল্লাহ, সাং তিলাই থানা -জলঢাকা, জেলা -নীলফামারী কে আটক করেন এবং আসামীর দখল হতে ১০ কেজি গাজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে সকাল ১১.৩৫ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে গ্রহন করেন। এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply