শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

যাবজ্জীবন হত‍্যা মামলার আসামী দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার র‍্যাব ৮ কর্তৃক গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৮৪ বার

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া-পটুয়াখালী জেলা প্রতিনিধি

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৩/০৫/২০২৪ ইং তারিখ ১৬৪৫ ঘটিকায় পটুয়াখালী জেলার প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর বড় বাইশদা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো: আনোয়ার হোসেন খাঁন, পিতা: মৃত গিয়াস খাঁন, সাং কৃষ্ণকাঠি, বাকেরগঞ্জ, বরিশালকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, ১৯৯৭ সালের অক্টোবর মাসে আসামী তার প্রতিবেশী আসমান খাঁন, পিতা: হাকিম খাঁন কে দা দিয়ে কোপিয়ে মৃত্যু নিশ্চিত করে। তারপর থেকেই আসামী আত্মগোপনে ছিল। পরবর্তীতে ২০০১ সালে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারায় পলাতক অবস্থায় আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজাসহ ৫০০০ (পাঁচ হাজার) টাকা, অনাদায়ে আরও ০১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকে ২৩ বছর অতিক্রান্ত হলেও আসামী অন্য একটি জেলায় আত্মগোপনে থাকা অবস্থায় দিব্যি সংসার করে আসছিল। পরবর্তীতে, বাকেরগঞ্জ থানা পুলিশ আসামীকে গ্রেফতারের জন্য র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। র‍্যাব-৮ বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে পটুয়াখালী জেলার প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙাবালীর বড় বাইশদা এলাকা থেকে অভিযান পরিচালনা করে পলায়নরত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ এর নিমিত্তে বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
Developed by Raytahost