শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জের তাড়াইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকান ও বসতবাড়ী পুড়ে ব‍্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৮৭ বার

মাহবুবুর রহমান রানা, তাড়াইল(কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইল বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। সোমবার (১৩ মে) দুপুর ১২টার দিকে হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের গেট সংলগ্ন বাজারের গোরস্থান মার্কেট এলাকার নুর ইসলাম সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে নুর ইসলাম সুপার মার্কেটের একটি পেট্রোল এর দোকানে সিগারেটের আগুন থেকে লাগার সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হয়। আগুন লাগার পর পরই দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক তাড়াইল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এ ছাড়া পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জ ও ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট এবং কিশোরগঞ্জ জেলা শহর থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করে। এ ছাড়া তাড়াইল থানার ওসি মো. মনসুর আলী আরিফ এর তদারকিতে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই অন্তত ৮টি দোকান ও ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
Developed by Raytahost