শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

জমিজমা সংক্রান্ত বিরোধে ৬ জনকে ধরে মারাত্মক মারধর

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৮০ বার

 

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি

জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর গলাচিপায় ৬ জনকে মারধর করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতরা হলেন- মিলন হাওলাদার (৪২), লিটন ফকির (৩০), লিপি বেগম (৩৫), পিয়ারা বেগম (৪৮), সোনিয়া বেগম (২২) ও আরমান ফকির (১৮)। আহতরা গুরুতর জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৯ই মে সকালে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া ১নং ওয়ার্ড বিরোধীয় জমিতে। এ ঘটনায় গলাচিপা থানায় গোলেনুর বেগম (৪৫) বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব থেকে জমিজমা নিয়ে একই এলাকার মো.কালাম হাওলাদার (৬০) এর সঙ্গে বাদী ও তার ভাইয়ের বিরোধ চলমান। ঘটনার দিন পূর্ব শত্রুতার জেরে মিলন হাওলাদারের স্ত্রী লিপি বেগমকে রাস্তায় একা পেয়ে অতর্কিত মারধর শুরু করে কালাম হাওলাদারের নেতৃত্বে তার ছেলেরা এবং ভাইয়ের ছেলেরা। এসময় লিপিকে বাঁচাতে এগিয়ে আসলে বিবাদীরা এলোপাতাড়ি মারধর করে ৬ জনকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। মামলায় কালাম হাওলাদারকে এক নম্বর আসামি ও নজরুল হাং, আবুল হোসেন, সুবজ হং, নাসির হাং, মামুন হাং এর নাম উল্লেখ করে দুইজন নারীসহ মোট ৮ জনকে আসামী করা হয়েছে।

অভিযুক্ত কালাম হাওলাদার এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মারামারিতে আমাদের অনেকই আহত হয়েছে। তাদের দশমিনা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
Developed by Raytahost