শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ফের পাহাড়ি ঢলে ভেঙে গেল কাপতাই নারানগিরি বাঁশের সাঁকো, দুর্ভোগে এলাকাবাসী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৮৪ বার

 

জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের নারানগিরি ১নং পাড়ার যোগাযোগের একমাত্র বাঁশের সাঁকোটি পানিতে ভেসে গেছে। সাঁকোটি ৭০ ফুট লম্বা। মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ৩ টায় অতি বর্ষণের ফলে সৃষ্ট নারানগিরি খালে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে এই সাঁকোটি ভেঙে যায় বলে জানান স্থানীয় অধিবাসী মোহাম্মদ রাশেদ।
সাঁকোটি ভেসে যাওয়ার পর থেকে চরম ভোগান্তিতে পড়েছেন পাড়াবাসী। বর্তমানে এই পাড়ার প্রায় ১ শত পরিবারের মানুষ একরকম ঘরবন্দি অবস্থায় রয়েছেন।

 

স্থানীয় ১ নং পাড়ার বাসিন্দা আব্দুল মোনাফ, আজিজ মিয়া, ওসমান মঙ্গলবার সকালে এই প্রতিবেদককে জানান, গত সোমবার কয়েক দিনের বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে সাঁকোটি ভেঙে যায়। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং কর্মজীবি লোকজন ঘর হতে বের হতে পারছে না। আমরা সরকারের কাছে বারবার আবেদন করার পরও এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয় নাই।

 

২ নং রাইখালী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈবাল সরকার সাগর জানান, প্রবল বর্ষণে ২০২৩ সালের ৯ আগস্ট সাঁকোটি ভেঙে গিয়েছিল। সেই সময় গ্রামবাসীরা সহ আমরা সাঁকোটি মেরামত করে চলাচলের উপযোগী করি। তখন এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য এলজিইডি বরাবর আবেদন করা হয়েছিল। কিন্তু অদ্যাবদি এই খালের উপর স্থায়ী কোন সেতু নির্মাণ করা হয় নাই। আমরা এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাই।

 

যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ইতিমধ্যে এই খালের উপর স্থায়ী সেতু নির্মাণের একটি প্রকল্প পাস হয়েছে, শীঘ্রই এই খালের উপর স্থায়ী সেতু নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
Developed by Raytahost