শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুনামেন্ট উদ্বোধন করলেন, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন,এমপি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৫৮ বার

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (২৪ জুন) দুপুর ১২ টার দিকে কিশোরগঞ্জ  জেলা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন,এমপি।

 

কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) ক্রীড়া পরিদপ্তর আ.ন.ম তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট  এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. নূরে আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন, সহ সিনিয়র সাংবাদিক  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান পাপন বলেন, বড় বড় খেলোয়াড়দের সাথে সাহসের সাথে খেলে যাচ্ছে, বাংলার ছেলেরা এখন ভয় পায় না। সুপার এইটে এখন পর্যন্ত কোন খেলা জিততে পারে নাই তবুও তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান, রিশাদ হোসাইন বাঘা বাঘা খেলোয়াড়দের সামনে বুক চিতিয়ে খেলে। আমাদেরকে বলে ফুটবলে পিছিয়ে আছি। আগামী চার বছরের মধ্যে ফুটবলসহ সকল খেলায় দাপটের সাথে খেলার সুযোগ তৈরি হবে বাংলাদেশে।

 

তিনি আরোও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তোমাদের হাত ধরে দেখতে চান স্মার্ট বাংলাদেশ। যারা বলেছিল ডিজিটাল বাংলাদেশ কোন সময় গড়ে উঠবে না আজ একদিনের জন্য ৪জি বন্ধ করে দিলে পুরো জাতির মধ্যে হাহাকার তৈরি হবে। আজ যারা ডিজিটালকে ব্যবহার করে বিভিন্ন ধরণের গুজব ছড়াচ্ছেন কোন একটা উসিলায় হলেও ডিজিটাল বাংলাদেশকে উপভোগ করছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি দেশপ্রেমিক। তার নামে খেলা শুরু হয়েছে এখান থেকে তৈরি হবে জাতীয় দলে অবদান রাখার মত অনেক খেলোয়াড়।

 

 আমরা আন্তঃকলেজের খেলা শুভ উদ্বোধন করলাম। এখানে বাচ্চাদের মানসিক, দৈহিক ও সামাজিকভাবে গড়ে উঠবে শ্রেষ্ঠ জাতি হিসেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost