শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১২৭ বার

 

বিপ্লব কুমার দাস,ভাঙ্গা থেকে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের হোগলাডাঙ্গি সদরদী গ্রামের চাঞ্চল্যকর কিশোরী রেখা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার মূল রহস্য উৎঘাটন করেছে পুলিশ কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত মুল আসামী প্রতিবেশি কিশোর শাহাদাতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক শাহাজালাল ওরফে শাহাদাত(১৬) ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের টুকু মাতুব্বরের ছেলে।

 

সোমবার বেলা ১১ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৮ জুন শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার সদরদী হোগলাডাঙ্গি গ্রামের পাট ক্ষেত থেকে কিশোরী রেখা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাস রোধ করে হত্যা করে ঘাতক।

 

পরের দিন ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামী করে নিহতের মা মেরী আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি ভাঙ্গা থানা পুলিশ, সিআইডি,ডিবি সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস সদস্যরা ৪৮ ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উৎঘাটন করতে সক্ষম হয়।

 

এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত শনিবার রাতে নিহতের প্রতিবেশি কিশোর শাহজালাল ওরফে শাহাদত কে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ও আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেয়।

 

ধর্ষণের পরে হত্যার ঘটনা বর্ননা করে পুলিশ সুপার জানান, ঐ দিন মেয়েটি বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সেসময় প্রতিবেশি শাহাদাত তার গোসল করার দৃশ্য দেখে। পরে মেয়েটিকে ফুসলিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে তাকে জোরপূর্কবক ধর্ষণ করে। পরে মেয়েটি তার বাবাকে বিষয়টি জানিয়ে দিবে বলে জানায়। তখন এই ঘটনা ধামাচাপা দিতে মেয়েটির সেলোয়ার দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে শাহাদাত।

 

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার( ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেনশাহ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost