
বিটিএন বাংলা ডেস্ক রিপোর্ট :
কিশোরগঞ্জ ডিবি কর্তৃক পৃথক অভিযানে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা, ০১টি প্রাইভেটকার ও ০১টি মোটর সাইকেল সহ ০২ জন গ্রেফতার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
আজ বুধবার (১০জুলাই)২০২৪ খ্রীঃ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মোঃ মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ০২টি অভিযানে মোট ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ ০২জনকে গ্রেফতার করে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে জানা যায়, ১ম অভিযানে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আজ বুধবার ০৬.২৫ ঘটিকায় ভৈরব থানাধীন মানিকদী (নয়াহাটি) সাকিনস্থ মোবারক হোসেন, পিতা-মৃত নুরুল ইসলাম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি মো: উজ্জ্বল মিয়া (২৮),কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ উজ্জল মিয়া-পিতা মোহাম্মদ আলী, সাং-কালিপুর মধ্যপাড়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে কে একটি মোটর সাইকেলসহ আটক করে এবং আসামির হেফাজত হতে সর্বমোট ২২ (বাই) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য এবং ০১টি রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল ০৬:৪৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২জন আসামি দৌড়ে পালিয়ে যায়।
আজ আবার আরেটি (২য়) অভিযানে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় একই থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার (রেজি: নং-ঢাকা মেট্রো গ-১৯-৪১৫২) সহ আসামি মো: ফাইজুল ইসলাম (৪২), কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ ফাইজুল ইসলাম পিতা-আনোয়ার শিকদার, সাং-ভাইজুরা (শিকদারপুর), থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুরকে আটক করে এবং আসামির হেফাজত হতে তার (আসামির) দেখানো মতে প্রাইভেটকারের ব্যাকডালা ভিতর হতে সর্বমোট ০৮ (আট) কেজি নামক মাদকদ্রব্য উদ্ধার করে প্রাইভেটকার ০৯.৩৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে পুলিশের হেফাজতে নেয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পুলিশের হেফাজতে নেয়,২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে এবং সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করিলে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামীদ্বয়কে C/W মূলে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।
এছাড়াও সহযোগী পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান আছে।
Leave a Reply