
বিটিএন বাংলা ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ..
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ভৈরব থানা এলাকা হতে ০১ জন, ইটনা থানার পুলিশের অভিযানে ০২(দুই) বোতল বিদেশী মদ এবং ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ ০২ জন মোট ৩জনক গ্রেফতার করেছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেলের মাধ্যমে জানা যায়, আজ সোমবার (১৬জুলাই) ২০২৪ খ্রীঃ কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)/মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ভৈরব এলাকায় অভিযান চালায়।অভিযান চালিয়ে ০৭.৩৫ ঘটিকায় ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ দুর্জয় মোড়ে চেকপোস্ট পরিচালনা করে আসামি মোঃ বাপ্পী (২২),কে গ্রেফতার করে।
মোঃ বাপ্পী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরপাড়া(মেরেঙ্গা বাজার) সংলগ্ন মোঃ শফিকুল ইসলামের ছেলে। গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করিয়া তার হেফাজতে থাকা সর্বমোট ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য উদ্ধার করে। পরে পুলিশ জব্দ তালিকা তৈরীকরে, জব্দ তালিকামূলে তাকে পুলিশের হেফাজতে নেয়।
অপরদিকে রবিবার বার (১৫জুলাই) ইটনা থানার এসআই (নিঃ)/উজ্জল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্স সহ অভিযান পরিচালনা করে ইটনা থানাধীন ইটনা পশ্চিম গ্রাম (কাটিহাটি) সাকিনস্থ আসামি লালন মিয়ার বসত বাড়ির চৌচালা টিনের ঘরের ভিতর থেকে আসামি ১। মোঃ লালন মিয়া (২২), পিতা- মৃত সুমন মিয়া, সাং-পশ্চিমগ্রাম (কানিহাটি), থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ বুদু মিয়া (৩৭), পিতা- আব্দুর রহমান মিয়া, সাং- হিরনপুর, থানা- ইটনা, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ০২(দুই) ব বিদেশী মদের বোতল ও ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ তালিকা তৈরী করে, জব্দ তালিকামূলে পুলিশের হেফাজতে নেয়।
উপরোক্ত ০২টি ঘটনায় গ্রেফতারকৃত ৩জন আসামীর বিরুদ্ধে স্ব স্ব থানায় ২০১৮সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিন আসামীকে এখতিয়ারভুক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করিলে তাদেরকে C/W মূলে কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।
Leave a Reply