শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

বাজিতপুরের সাবেক মেয়র আনোয়ার এর বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার

নিজস্ব প্রতিবেদক:

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছিল বাজিতপুর সদ্য সাবেক পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। বড় ভাই সাবেক এমপি আফজাল হোসেনের ছত্র ছায়ায় নানাবিধ দুর্নীতি করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছোট ভাই ও বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক জাবেদ হোসেন সজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জেলা কার্যালয়ের উপপরিচালক সালাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন চলতি বছরের ১৬ জানুয়ারি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৬৪ লাখ ৪২ হাজার ৪৮৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অন্যদিকে দুদকের অনুসন্ধানে তার আয় ও ব্যয় হিসাব করে ২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া গেছে। যার কোনো বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছে আনোয়ার। সব মিলিয়ে  ৫ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৮৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost