শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন কাঠামো ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে কিশোরগঞ্জে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। সোমবার (৭ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদিন ব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

এ সময় বক্তব্যে সার্ভেয়াররা জানান, সরকারের সব দপ্তরে কর্মরত অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু সমমান এবং এক ও অভিন্ন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করা হয়নি। একই কারিকুলামে ডিগ্রি অর্জন করে কেউ দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, আবার কেউ তৃতীয় শ্রেণিতে চাকরি করছেন। আমরা এই বৈষম্যের অবসান চাই। বিগত সরকার প্রতিশ্রুতি দিলেও এ সংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন করেনি। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুপারিশ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

সার্ভেয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রধান সমন্বয়ক মো: মহসিন মিয়া, এছাড়া উপস্থিত ছিলেন পাকুন্দিয়া ভূমি অফিসের সার্ভেয়ার ইকবাল হোসেন, ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোঃ আলিম, আতিকুর রহমান, আব্দুল কাদের, মনির হোসাইন, কিশোরগঞ্জ সদর ভূমি অফিসের সার্ভেয়ার আলী আহম্মদ, মিঠামইন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শাকিল মোল্লা, নিকলী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আহসানুল ইসলাম, ভৈরব উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আবুল খায়ের, কুলিয়ারচর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মঈনুদ্দিন নাহিদ, বাজিতপুর ভূমি অফিসের সার্ভেয়ার আলী হোসেন, সড়ক ও জনপথের সার্ভেয়ার নেছার উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার শাহিনুর ইসলাম,রাসেল মিয়া, সাব্বির মৃধা, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার ইয়াসিন পাঠান, রাকিব হোসেন সহ সকল দপ্তরের সার্ভেয়ার বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost