শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

বেশি দামে ডিম বিক্রি, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার

 

স্টাফ রিপোর্টার হুমায়ুন রশিদ জুয়েল :

কিশোরগঞ্জে বেশি দামে ডিম বিক্রি করায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জ অফিস জানায়, সোমবার ডিম, ব্রয়লার মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা করে পণ্য বিক্রি হচ্ছে। ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে সদর উপজেলার বিন্নাটি বাজারের আল মদিনা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও কটিয়াদী উপজেলার আচমমিতা মায়ের দোয়া ডিমের আড়তকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

তিনি বলেন, নির্ধারিত দামে ডিম বিক্রি না করার কারণেই তাদের এই জরিমানা করা হয়েছে। ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে অভিযানের মাধ্যমে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost