শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ইটনায় পূজামণ্ডপ পরিদর্শন করেন জামায়াত নেতারা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার

 

নিজস্ব প্রতিনিধিঃ

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কিশোরগঞ্জের ইটনায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার নেতারা।

আজ শনিবার (১২ অক্টোবর) ইটনা উপজেলা সদর ও জয়সিদ্ধি ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দেন দলটির নেতারা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইটনা উপজেলা শাখার আমির হাফেজ আবুল হোসাইনের নেতৃত্বে ইটনা ও জয়সিদ্ধিতে পূজা মন্ডব পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তরের আইনজীবী বিভাগের সেক্রেটারি এড. রোকন রেজা শেখ।

এছাড়াও ইটনা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও: আব্দুস সালাম, সাবেক সেক্রেটারি মাও: শফিকুল ইসলাম জামায়াত নেতা মাও. নুরুল্লাহ, মাও ইঊনুস, হাফেজ আব্দুন নুর, ডা. মুশাররফ হোসেনসহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তরের আইনজীবী বিভাগের সেক্রেটারি এড. রোকন রেজা শেখ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলার হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে আছে। আমরা তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখছি এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছি।

মণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দরা জামায়াতে ইসলামীর ইটনা উপজেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা পোষণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost