শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার

মধুপুর,টাঙ্গাইল প্রতিনিধিঃ

“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” -এ প্রতিপাদ্যেকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন,পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্যে প্রকৌশলী এবং মধুপুর পৌরসভার আয়োজনে এবং পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে হাত ধোয়া প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.ইমরান হোসেন, মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মধুপুর পৌর সভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, স্যানেটারী ইন্সপেক্টর বিলকিস বেগম প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost