শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ময়মনসিংহে যমুনা টিভি’র সাংবাদিক হোসাইন শাহীদ ও কালবেলা’র সাংবাদিক দেলোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার

স্টাফ রিপোর্ট (ময়মনসিংহ)-

যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো প্রধান হোসাইন শাহীদ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন, হামলা-মামলার প্রতিবাদে শুক্রবার (১৮ অক্টোবর/২৪) ময়মনসিংহের গৌরীপুরে মফলস্বল সাংবাদিক ফোরাম ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ধানমহাল কালিখলা মন্দিরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
শুরুতেই ৭১’র মহান মুক্তিযুদ্ধে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাংবাদিক ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আত্মত্যাগকারী সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সাংবাদিক সমাবেশ বক্তরা বলেন, আধিপত্য বিস্তার ও অপকর্মের অবাধ চলাফেরার প্রতিবন্ধক এখন সাংবাদিক। সারাদেশে দুর্নীতিবাজ-মাদকসেবী, অপরাধী ও রাজনৈতিক প্রভাব বিস্তারকারী দুর্বৃত্ত্বয়ানের টার্গেট হচ্ছেন এখন সাংবাদিকরা। তাদের উপর চলছে হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন, এতে সাংবাদিকদের রক্ষা করতে হবে।

সাংবাদিক সুরক্ষা আইনসহ বিএমএসএফ’র ১৪দফা বাস্তবায়ন এখন সময়ের দাবী।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখা সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রাজিব (আজকের শতাব্দী)। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাংবাদিক ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), বিএমএসএফ’র সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মর্নিং গ্লোরী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), কামরুল হাসান লিটন (বাংলার দূত), শামীম আনোয়ার (ফুলতারা), দেলোয়ার হোসেন (আলোর দিগন্ত), মোখলেছুর রহমান (সংগ্রাম), সাংবাদিক সাইফুল ইসলাম, মোখলেছুর রহমান (গৌরীপুর প্রতিদিন), গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর রহমান আহমেদ নাজিম, স্বজন রাজিবুল হাসান, শামীম মিয়া, রাকিবুল ইসলাম শান্ত, বাপ্পী আহমেদ, সানি মিয়া, রাকিব মিয়া প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক গোলাম মোস্তফা সারোয়ার সাগর ও তার স্ত্রী মেহেরুন রুনি, ময়মনসিংহে নিহত সাংবাদিক স্বপন ভদ্র, সিরাজগঞ্জের আবদুল হাকিম শিমুল, রংপুরের মশিউর রহমান উৎস, শাহজাদা মিয়া আজাদ, পাবনার সুবর্ণা নদী, জামালপুরের ইহসান ইবনে রেজা ফাগুন, নোয়াখালীর বুরহান উদ্দিন মুজাক্কিরসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost