শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

সীমান্ত খোকন স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: আব্দুস সালাম

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার

স্টাফ রিপোর্টার

সব নাগরিকের মান সম্মান রক্ষা করা সাংবাদিকের দায়িত্ব উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। সাংবাদিকতা করতে গিয়ে যেন কেউ হলুদ সাংবাদিকতায় না জড়ায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা’ আয়োজিত ‘সদ্য প্রয়াত সাংবাদিক এনটিভির বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র যেমন জাতির সামনে ফুটে উঠে, তেমনি তথ্যনির্ভরহীন হলুদ সাংবাদিকতা জাতিকে বিভ্রান্তি করে এবং দেশের সুনাম নষ্ট করে। অপ-সাংবাদিকতাকে রুখে দাঁড়ানো বস্তুনিষ্ঠ গণমাধ্যম কর্মীদের নৈতিক দায়িত্ব। অপ-সাংবাদিকতা রুখতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম আগামীতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জন্য যখন যা প্রয়োজন করবেন বলেও জানান।
সংগঠনের সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু’র সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আজীজুল হক এরশাদ, সংগঠনের সাধারণ সম্পাদক এরফানুল হক নাহিদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি), সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস পান্না, সিনিয়র সাংবাদিক সফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক এম শাজাহান সাজু, আরেফিন ও ঢাকা রির্পোটার্স ইউনিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন,শিশু সংগঠক মোস্তাক আহমেদ লিটন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost