শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কুড়িগ্রাম জেলা বিএনপির অঙ্গ সংগঠনের দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার

ডেস্ক নিউজ:

সারাদেশে নতুন করে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন। কুড়িগ্রাম জেলা বিএনপির যুবদল, ছাত্রদল,ও স্বেচ্ছাসেবক দল এর সমন্বয়ে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভা, কুড়িগ্রাম অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় ।
কুড়িগ্রাম জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ যৌথ সভাকর্মী সভার আয়োজন করে। শুক্রবার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়ামে যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কথা স্পষ্ট, দলের নিয়ম ভঙ্গ করলেই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেছেন, দল ভারী করার জন্য স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং নেব।
আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করবো ।
শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে নয়ন বলেন, গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বের হয়ে, রাজনৈতিক গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনোই বহন করবে না।
যৌথ কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন আলী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক গাজী সুলতান জুয়েল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান জনি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান আল মার্জান, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহেদ রানা, সদস্য সচিব আরমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারন সম্পাদক হাসান যোবায়ের হিমেল।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারন সম্পাদক নাদিম আহমেদ, যৌথ কর্মী সভায় জেলা, উপজেলা ও পৌর শাখার সকল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost