শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জে স্ত্রীকে  হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৩অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলাম সদর উপজেলার যশোদল দামপাটুলী গ্রামের কাছুম আলীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার দামপাটুলী ধানখেতের পাশের ডোবা থেকে এক অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করে।

পরে পুলিশ মামলাটি তদন্তের সময় নিহত মীনা বেগমের স্বামী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি। পরবর্তীতে তাঁকে আদালতে সোপর্দ করলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন নুরুল ইসলাম।

২০১৫ সালের ৩ জুলাই কিশোরগঞ্জ মডেল থানার এসআই হুমায়ূন কবীর নিহতের স্বামীকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ শুনানি শেষে এ মামলার রায় প্রদান করেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost