শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ঈদগাঁওতে ২৮ অক্টোবরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা তান্ডবে শহীদদের স্মরণে কক্সবাজারের ঈদগাঁওতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় ঈদগাঁও বাস স্টেশন চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা।

এতে বক্তারা বলেন,প্রকাশ্যে রাজপথে আওয়ামী লীগের নৃশংশতা ও লগি বৈঠা দিয়ে হত্যার প্রতীক শোকাবহ ২৮ অক্টোবর। ১৫ আগস্টের পরিবর্তে ২৮ অক্টোবর কে জাতীয় শোক দিবস ঘোষনা করতে হবে। সেদিন শিবির নেতা মুজাহিদসহ কয়েকজন কোরআনের হাফেজকে হত্যা করে শহীদদের বুকের উপর নৃত্য করেছিল সন্ত্রাসীরা। আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ২৮শে অক্টোবরের খুনীদের বিচারের দাবী জানান।

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর,জেলা জামায়াতের শুরা সদস্য ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোছাইন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম প্রমূখ।

বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও প্রত্যন্ত এলাকা থেকে মিছিল সহকারে জনগণ সভায় যোগ দেন। ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপজেলা ইমাম সমিতি ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা ছৈয়দ আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost