শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

নরসিংদীতে ডাকাতি প্রস্তুতি কালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার

 

নরসিংদী প্রতিনিধি মোঃ মাসুদ মিয়া:

নরসিংদীর সদর মডেল থানা এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে।

১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি ও চাপাতিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল হান্নন।

গভীর রাতে নরসিংদী ব্রাম্মনপাড়া বালুর মাঠ এলাকা হতে ডাকাতি প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এস আই গাফফার সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী সদর মডেল থানার সাটিরপাড়া এলাকার সনেট (৩৫), চৌয়ালা এলাকার রুবেল (২৩)।

পুলিশ সুপার জানান, ২৮ অক্টোবর গভীর রাতে নরসিংদী মডেল থানার ব্রাম্মণপাড়া এলাকায় ডাকাতি প্রস্তুতি গ্রহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এস আই গাফফার সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিদেশী অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবজী, দ্রুত বিচার ও মাদক মামলাসহ ২০টি মামলা রয়েছে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে । আর এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশী অভিযান বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost