শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জে যাত্রীর স্বজনরা মারপিঠ করলো স্টেশন মাস্টারকে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ স্টেশনে যাত্রীর আত্মীয় স্বজনদের হামলায় স্টেশন মাস্টার আহত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এগারসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ থাকে ১ ঘণ্টা। এতে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।

কিশোরগঞ্জ রেলওয়ের থানার ওসি মো. লিটন মিয়া জানান, কিশোরগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি আসছিলো। পথে ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনার টিকেট কেটে উঠছেন কিনা। এছাড়াও টিকেট দেখাতে বলেন। পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার তার স্ত্রী টিকেট কেটে ট্রেনে ওঠেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে থামতেই ওই যাত্রীর আত্মীয়-স্বজন স্টেশন মাস্টার খলিলুর রহমানের উপর হামলা করে।

বর্তমানে খলিলুর রহমান গুরুতর আহত হয়ে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনার জেরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যায়। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যল দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া এগারসিন্দুর গোধূলি ট্রেনটি দুপুর ১টা ৪৫ এ ছেড়ে যায়। এতে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।

স্টেশন মাস্টার খলিলুর রহমান জানান, ভৈরব থেকে কিশোরগঞ্জ আসার জন্য ট্রেনে উঠি তখন যাত্রী জানায় আমাদের টিকেট কোথায়? কুলিয়ারচর স্টেশনে এসে টিকেট আবার ট্রেনে উঠলে তখনো ওই যাত্রী আমাকে ও স্ত্রীকে হুমকি দেয় দেখে নিবে বলে। কিশোরগঞ্জ স্টেশনে ট্রেন ঢুকার সাথে সাথেই আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে হত্যাচেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost