শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ক্লিনিকে বিদ্যুত চুরির তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে শাটার লাগিয়ে অবরুদ্ধ রাখেন ডাক্তার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার

নিজস্ব প্রতিবেদক:

ক্লিনিকে চুরি করে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় কিশোরগঞ্জে দুই সাংবাদিককে শাটার লাগিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নূর হেলথ সেন্টারের পরিচালক ডাক্তার সাদিয়া সুলতানার বিরুদ্ধে।

সোমবার (৪ নভেম্বর) বিকাল ৫টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া নূর হেল্থ সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধ সাংবাদিকরা হলেন—কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি হারিছ আহমেদ।

ভুক্তভোগীরা জানান, ক্লিনিকটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত ০১ নভেম্বর, শুক্রবার কিশোরগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগ (বিউবো) কতৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লক্ষ বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে- তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান।

এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা ডাক্তার ক্ষুব্ধ হন এবং তাঁদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পুলিশে দেওয়ার হুমকি দেন। সংবাদকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়লে ডাক্তার ও তাঁর ক্লিনিকের ল্যাব অপারেটর, কর্মচারী, আয়া তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন।
এছাড়াও তিনি কল করে তাঁর গুন্ডাবাহিনীদের লাঠিসোটা নিয়ে দ্রুত ক্লিনিকে আসতে বলেন।
খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost