শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ রাখার ঘটনায় থানায় অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার

 

হারিছ আহমেদ, কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জে নূর হেলথ সেন্টার নামে এক প্রাইভেট ক্লিনিকে বিদ্যুৎ চুরির তথ্য জানতে চাওয়ায় দুই সাংবাদিককে ক্লিনিকের শাটার লাগিয়ে একঘন্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী সাংবাদিকরা।

মঙ্গলবার বিকালে ওই দুই সাংবাদিক কিশোরগঞ্জ সদর মডেল থানায় ক্লিনিকের পরিচালক ডা. সাদিয়া সুলতানা ও তার স্বামী ডা. এখলাস উদ্দিন এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী ওই দুই সাংবাদিক হলেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হারিছ আহমেদ ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্লিনিকটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত শুক্রবার ১ নভেম্বর কিশোরগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) কর্তৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লক্ষ তেইশ হাজার আটশত ছিচল্লিশ টাকা জরিমানা করা হয়। সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে- তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান।

এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা ডাক্তার ক্ষুব্ধ হন এবং তাঁদের সঙ্গে অশালীন আচরণ ও লাঞ্ছিত করেন। এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে সাংবাদিকদের প্রায় ১ঘন্টা অবরুদ্ধ রাখার পরে পরিচালক মহিলা ডাক্তারের স্বামীকে কল দিলে তিনি ক্লিনিকে থাকা ল্যাব অপারেটর, আয়া, ডাক্তারের সহকারী ও মার্কেটিং অফিসারদের লাঠিসোঠা নিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ চালাতে হুকুম দেন।

এ সময় মহিলা ডাক্তার তাঁর বাহিরের গুন্ডাবাহিনীদের আরও বাঁশ, রড নিয়ে দ্রæত ক্লিনিকে আসতে বলেন এবং বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার কথা বলেন।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost