শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

করিমগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজটির ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রদলের নেতা ও সাধারণ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লিটন এ আর খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া মারুফ,সিনিয়র সহ সভাপতি, রেদুয়ান রহমান ওয়াকিউর, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ, করিমগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মুন্না, সদস্য সচিব হৃদয় বাবু প্রমুখ।

সভায় করিমগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আগামী দিনের-বাংলাদেশ কেমন হবে, ছাত্র-ছাত্রীরা কেমন বাংলাদেশ দেখতে চায় এসব বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।

এ সময় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা ছাত্র নেতাদের কাছে তুলে ধরেন। তাছাড়া করিমগঞ্জ সরকারি কলেজে যাতে অতীতের মতো বৈষম্য না থাকে এবং ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ‌সে ব্যাপারেও আলোচনা করা হয়।

এ সময় কেন্দ্রীয় নেতারা ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন এবং তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

সভায় তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, শোষণমুক্ত ও মানবিক মর্যাদাপূর্ণ একটি নতুন বাংলাদেশ।

যেখানে কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না।
এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের দলে দলে ছাত্রদলের পতাকাতলে যোগদানের আহ্বান জানান।

সভায় ছাত্র নেতাদের মধ্যে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান প্রতিশ্রুতি সম্বলিত একটি পুস্তিকা দেওয়া হয়।

মতবিনিময় সভা শেষে করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজ আহমেদ হুমায়ুনকে নিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost