শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জ জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার

নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের পৌরসভার মোড় থেকে একটি র‍্যালি করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, ইসমাইল হোসেন মধু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া,সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাদসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এ সময় বক্তরা বলেন, ঐতিহাসিক (০৭ নভেম্বরে) সিপাহী, জনতা অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ শাসনের দায়িত্ব দেয়। আজ আমরা স্বাধীনভাবে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারছি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন জনগণের রায়ে বিজয়ী হওয়ার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost