শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রমিকদের মজুরির টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

রবিবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদের বিরুদ্ধে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শতাধিক নারী ও পুরুষ বিক্ষুব্ধ শ্রমিকেরা এতে অংশ গ্রহণ করে। শ্রমিকদের এ প্রতিবাদ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্ময়ক অভি চৌধুরী, যুব অধিকার পরিষদের সুমন তালুকদার, শফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদের সোহাগ মিয়া, জীবন মিয়া, আনাস মিয়া ও ছাত্র অধিকার পরিষদের আবু মুসা শান্ত একাত্মতা প্রকাশ করেন।

স্থানীয় যুবক মো. আমিনুল ইসলাম জানান, গত ২৮/০৮/২০২৪ তারিখ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করি। দুই মাস অতিবাহিত হওয়ার পরেও তা তদন্ত হয়নি এবং শ্রমিকরাও তাদের মজুরি পাননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাদের আশ্বস্ত করলেও তা বাস্তবায়ন করেনি।

বিক্ষুব্ধ শ্রমিকরা অনতিবিলম্বে তাদের মজুরি আদায় ও দোষী চেয়ারম্যানের বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost