শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কটিয়াদীতে টিসিবির চাউল তেলসহ ১ জনকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৯ বার

স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজার থেকে টিসিবির চাউল ও সয়াবিন তেলসহ হিমন নামের ১ ব্যক্তিকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায়, বাংলাদেশ সেনাবাহিনী কটিয়াদী উপজেলার অস্থায়ী ক্যাম্পের গোপন সংবাদের ভিত্তিতে এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তার রুবাইদুল্লাহ রানার যৌথ নেতৃত্বে একদল পুলিশ চান্দপুর ইউনিয়নের মালিকখালী বাজারের হিমন নামের এক ব্যক্তির গোডাউন থেকে টিসিবির ৩০ কেজি ওজনের ৩৬ বস্তা চাউল ও ২ লিটার পরিমাপের ২৯৭ বোতল তেল ও সিটিবির ২০০শত খালি বস্তাসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হিমন জানান, টিসিবির সেবা গ্রহিতাদের নিকট থেকে এসব পণ্য ক্রয় করেছেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনী দেওয়া তথ্যে এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা উপজেলা খাদ্য কর্মকর্তাকে নিয়ে যৌথ অভিযান চালিয়ে টিসিবির পণ্যসহ ১ জনকে আটক করা হয়েছে। এসব পণ্য কালো বাজারের উদ্দ্যেশে মজুদ করা হয়েছিল। এ ব্যপারে উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত হিমনকে মঙ্গলবার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে ।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম জানান, সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার পুলিশ মানিকখালী বাজারে অভিযান চালিয়ে টিসিভি পণ্য সহ ১জনকে আটক করেছে। টিসিবির মালামাল মজুদের বিষয়টি আমরা তদন্ত করছি। পরিবেশকসহ আরও অন্য কেউ জড়িত আছে কি না তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost