শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জে আইনজীবীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার

নিজস্ব প্রতিবেদক:

ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকনের অন্ধ সমর্থকদের হামলায় চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জজকোর্ট প্রাঙ্গনে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত ২৬ নভেম্বর চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংর্ঘষের সময় ইসকনের অন্ধ সমর্থকদের হামলায় চট্টগ্রাম জজকোর্টর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি জজ কোর্টের পিপি এ্যাড. মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিপি এ্যাড. জালাল মোহাম্মদ গাউস, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম মঞ্জরুল ইসলাম জুয়েল, কিশোরগঞ্জ সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি নেতা এ্যাড. শরীফুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এম এ সায়েম মজুমদার, এ্যাড. শফিউজ্জামান শফিসহ অর্ধশত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost