শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে কুলিয়ারচরের স্বরণসভা অনুষ্ঠিত 

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্বরণে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) রবিন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুলিয়ারচর শাখার সমন্বয়ক ফয়সাল আহমেদ রাজিব ও ফয়সাল আহমেদ তুহিনসহ আহত ও শহিদদের পরিবারের লোকজন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
গণঅভ্যুত্থানে আহতের সুস্থতা ও শহিদদের স্বরণে মোনাজাত পরিচালনা করেন, কুলিয়ারচর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোজাম্মিল হোসাইন। অনুষ্ঠান শেষে শহীদ ইফতি আব্দুল্লাহর মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
এসময় শহীদ ইফতি আব্দুল্লাহর স্বরণে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মা। তিনি তার ছেলের মৃত্যুর অপরাধীদের বিচারের দাবি জানান।
আহতদের মধ্যে আরমান মিয়া সেদিনের ঘটনার স্মৃতিচারণ করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost