
নিজস্ব সংবাদদাতাঃ
কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে জেলা কৃষক দলের উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ (ভিপ) সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাইল মিয়া, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মী ও সমর্থকরা।
Leave a Reply