শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কিশোরগঞ্জ সদর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-সভাপতি ভিপি সোহেল, সম্পাদক ইসরাইল মিয়া

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ বার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ও সাধারণ সম্পাদক পদে হাজী ইসরাইল মিয়া নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে সদর উপজেলা বিএনপির এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল প্রমূখ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সদর উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, এডভোকেট জালাল মো. গাউস, রুহুল আমিন আকিল, এডভোকেট শরীফুল ইসলাম শরীফ, ইসমাইল হোসেন মধু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জালাল উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, সহ সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন আহমেদ রনক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা কবিতা, জেলা জাসাসের আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল, জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু ও সাধারণ সম্পাদক দিদারুল হক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি হাফিজুল্লাহ হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ।

সম্মেলনে জেলার সদর উপজেলার নেতাকর্মী ও সমর্থকেরা এই দ্বি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির নেতাদের আসার খবরে জেলার ১৩ উপজেলার বিএনপির নেতাকর্মীদের শতফুর্ত উপস্থিতি লক্ষনীয় ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost