শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক হেলিম নির্বাচিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২০৮ বার

শেখ উবাইদুল হক সম্রাট, নিকলী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলীতে দীর্ঘ ১৬ বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

আজ ১৪ই জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল ১০টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুটি অধিবেশনে এ সম্মেলন অনুষ্টিত হয়।

নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুন্ম সাধারন সম্পাদক এডঃ বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে ও কিশোরগন্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুন্ম সাধারন সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের সঞ্চালনায় উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন উদ্ভোধন করেন ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগন্জ জেলা কমিটির সভাপতি মোঃ শরিফুল আলম।

সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএপির সাধারন সম্পাদক এডঃ শাহ ওয়ারেছ আলী মামুন, বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের আবু ওয়াহাব আকন্দ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কিশোরগন্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

দ্বিতীয় অধিবেশন বিকাল ৩টার সময় সরাসরি ভোট গ্রহনের মাধ্যমে শুরু হয়। উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৫০৪জন ভোটারের প্রত্যক্ষ ভোটে চারজন সভাপতি প্রার্থীর মধ্যে ঘড়ি প্রতীক নিয়ে ২২৯ ভোটে দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন এডঃ বদরুল মোমেন মিঠু ও সেক্রেটারি পদে সাতজন প্রার্থীর মধ্যে মাছ প্রতীকে ১৮৭ ভোটে বিজয়ী হয়েছেন আতিকুল ইসলাম হেলিম তালুকদা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost