
হুমায়ুন রশিদ জুয়েল তাড়াইল, কিশোরগঞ্জ :
তাড়াইলে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালিত। আজ ২৫ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার,মোঃ আবু বক্কর সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসে সার্বিক দিক নির্দেশনা মূলক উপস্থাপনা ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি ( তদন্ত) তাড়াইল মোঃ শ্যামল মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুজ্জামান , তাড়াইল উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান সহ অন্যান্য অফিসার বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যাম বৃন্দ , ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী – পেশার সুধীজন। স্থানীয় সরকার বিষয়ে আলোকপাত করেন উপজেলার নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী।
প্রতিটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম হতে হবে সুস্পষ্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক। আগামী দিনে ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply