শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

তাড়াইলের দিগদাইড়ে ভূমিদস‍্যুর কবলে কৃষকদের জমি বিলীন, ভেকু দিয়ে অবৈধভাবে কাটছে জমি

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার

নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দিগদাইড়   ইউনিয়নের   বরুহা   গ্রামের ফরিদ উদ্দিন ভূইয়া, বাছির উদ্দিন ভূইয়া, আবু সাঈদ ভূইয়ার বিরুদ্ধে

অবৈধ ভাবে প্রকাশ্যে ২ ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানাগেছে, ফসলী জমির মাটিকাটা উৎসবে ২ ফসলী কৃষি জমি পরিনত হচ্ছে পুকুর-ডোবায়। দিন দিন ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত।

মাটি পরিবহনে ভারী ট্রাক ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে ইউনিয়ন ও গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্থ। আইন অমান্য করে এমনি কর্মকাণ্ড চলছে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায়। তাড়াইল উপজেলার দিগদাইড়  ইউনিয়নে বরুহা গ্রামের জয়রিবিলে মাঠুয়াতে ২টা ভেকু দিয়ে নিয়মিত এ মাটি কাটছে। ফলে অবৈধ মাহেন্দ্র চলাচলে ধুলার কুয়াশায় ডেকে গেছে গোটা এলাকা।

এ বিষয়ে তাড়াইল উপজেলা এসিলেন্ট বরাবর  কয়েকজন লিখিতভাবে অভিযোগ দায়ের করলেও কোন ফল হয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বরুহা  গ্রাম থেকে তারাইল বাজার  পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় ধুলার কুয়াশায় ডেকে গেছে। এই রাস্তায় প্রতিদিন গড়ে ১ হাজার মাটির ট্রাক ও অবৈধ মাহেন্দ্র চলাচল করে। এলাকা ধুলা-বালুতে আচ্ছন্ন হয়, এতে করে যাতায়াতে নানা শ্রেণির মানুষের শ্বাসকষ্টসহ নানা রোগের সৃষ্টি হচ্ছে। ফলে বাড়ছে জনমনে ক্ষোভ।

এ অবস্থায় দিশেহারা ও অসহায় জীবন যাপন করছে সাধারণ মানুষ এবং স্বাস্থ্য হুমকির মুখে পরছে হজার হাজার মানুষের। এই গ্রামে দুটি প্রাইমারি স্কুল, দুইটি মাদ্রাসা, দুটো মক্তবখানা,দিগদাইড় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ও তাড়াইলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। সেই রাস্তা দিয়ে কয়েক শতাদিক ছাত্র ছাত্রী আসা যাওয়া করে,তাদের জীবন, অবৈধ ট্রাকের চলার জন্য হুমকি মুখে, অভিভাবকদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost