
নিজস্ব প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে কিশোরগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জে এক বিশাল বিজয় র্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি।
আজ ৬ আগষ্ট দুপুরে জেলা, উপজেলা, পৌর এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রা গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখোলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে জেলার প্রত্যন্ত গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মীর ঢল নামে। “ওয়াসিম, সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।র্যালি শেষে জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের দমন-নিপীড়ন সহ্য করে ছাত্রজনতার আন্দোলন অবশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। এই আন্দোলনে অসংখ্য প্রাণ উৎসর্গ হয়েছে, শত শত পরিবার হারিয়েছে তাদের প্রিয়জন। বক্তারা শহীদদের স্মরণ করে তাদের রক্তের ঋণ শোধে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply