
মোঃ রবিউল ইসলাম ষ্টাফ রিপোর্টার
নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট -২০২৫) বিকেলে নাটোর -২, (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী নলডাঙ্গা হাটে গণসংযোগ করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করছেন।
গণসংযোগে অংশ নেন, আসন্ন নলডাঙ্গা পৌর নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়া, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রব,নলডাঙ্গা জামায়াতে ইসলামীর রুকন সদস্য, জিয়াদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মাওলানা আবু নওশাদ নোমানী, আশরাফুল ইসলাম, আবদুল বারিক, মামুনুর রশীদ মোল্লা, সাইফুল ইসলাম, বাবলুর রহমান প্রমূখ।
Leave a Reply