শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

জুলাইযোদ্ধা দেলোয়ারের মাথা ও শরীরে গুলি বয়ে বেড়াচ্ছেন, প্রয়োজন উন্নত চিকিৎসার 

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার

নিজস্ব প্রতিনিধি

জুলাইযোদ্ধা মো: দেলোয়ার হোসাইন- গ্যাজেট নং ৬৬৫ মেডিকেল কেস আইডি নং ৩৭৮৫২ । চব্বিশের ৫ আগস্ট কুটুরিয়া বাসষ্টেশান থেকে দেলোয়ারসহ হাজারো ছাত্র জনতা একত্রিত হয়ে আর্মি বেরিকেড ভেঙ্গে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। রেডিও কলোনি নামক স্থানে পৌছানোর পরপরই আওয়ামী সন্ত্রসীবাহীনী পুলিশের সহায়তায় বিভিন্ন পয়েন্ট থেকে এলোপাথারি কাদানে গ্যাস, ছড়রা গুলি, রাবার বুলেট এমনকি মারনাস্ত্র দিয়ে সাধারণ ছাত্র জনতার উপর সরাসরি আক্রমণ ও গুলি বর্ষন করতে থাকে। এতে প্রচুর সংখ্যক মানুষ আহত হয় এবং ছত্রভঙ্গ হয়ে পড়ে। এতেও সাহসী বীর যোদ্ধাদের দমিয়ে রাখা যায়নি, বুক পেতে সামনে এগিয়ে যেতে থাকে তারা। জনতার বাধভাঙ্গা স্রোতে পুলিশ ও আওয়ামী শসস্ত্র সন্ত্রসীবাহীনী পিছু হটতে থাকে।
তখন আনুমানিক দুপুর ১২টা। দেলোয়ারসহ হাজার হাজার ছাত্র-জনতা সাভার থানার নিকটবর্তী আন্দোলনে সরব ছিলেন। ঠিক সেই মুহূর্তে আওয়ামী সন্ত্রসীবাহীনী ও পুলিশের এলোপাতাড়ি ছোড়া ছররা গুলি দেলোয়ার শরীর ঝাঁঝরা হয়ে যায়। রক্তাত্ত শরীর নিয়েও বিকেল পর্যন্ত আন্দোলনে সক্রিয় থাকেন দেলোয়ার। বিকেল ৪ টার দিকে স্থানীয় ও অন্যান্য সহযোদ্ধাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতাল এনাম মেডিকেলে তাকে নেওয়া হয়। দেলোয়ারসহ শত শত আহতরা চিকিৎসা নেয়।
কুটুরিয়া বাসষ্টেশানের পল্লি চিকিৎসক আকবর পালোয়ান জানান, মিছিলে ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায় মো: দেলোয়ার হোসেনের শরীরে আঠারো বিশটার মত গুলি লাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমি দুই তিনটা গুলি বের করে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তাকে হাসপাতালে প্রেরণ করি।
৫ আগষ্ট সাভারে আহত জুলাইযোদ্ধা নাজমুল হোসেন বলেন, কুটুরিয়ার দেলোয়ার হোসেন আমার সহযোদ্ধা। আমি এখন পিজি হাসপাতালে ভর্তি। দেলোয়ার ভাইয়ের শরীরে এখনও বুলেট রয়েছে। অন্দোলন করতে যেয়ে আমরা আহত হই।
জুলাই যোদ্ধা সুজন মিয়া বলেন, ৫ আগষ্টে আমি ও দেলোয়ার হোসেন আন্দেলনে অংশগ্রহণ করে আহত হই। আমরা সরকারের কাছে ন্যায্য বিচার দাবি করছি।
আন্দোলনে অংশগ্রহণকারী ডেফোডিল ইন্টারন্যাশানাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রত্যয় জানান, কুটুরিয়া থেকে আমরা আন্দেলনে অংশগ্রহণ করি আমাদের সাথে দেলোয়ার ভাইও অংশগ্রহণ করে। রেডিও কলোনি যাওয়ার পর আমাদের উপর কাদাঁনে গ্যাস ও গুলি চালানো হয়, তখন অনেকে মৃত্যুবরণ করে। রাতে খবর পাই দেলোয়ার ভাই গুলিবিদ্ধ হয়েছেন। আমরা রাতেই তাকে দেখতে যাই। সরকারের কাছে ন্যায্য বিচার আশা করছি।
আলাপকালে কিশোরগঞ্জের যশোদলের মো: আ: রহমান ও সেলিনা আক্তারের বড় সন্তান জুলাইযোদ্ধা দেলোয়ার বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার পতনে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে অংশগ্রহণ করেছিলাম। ব্যবসার সুবাদে তখনো আমি সাভারের কুটুরিয়ায় বসবাস করতাম। ওখান থেকেই আমি আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলাম। আগস্টের ৫ তারিখ সকাল থেকেই আন্দোলন চলাকালীন সাভার থানার নিকটবর্তী স্থান থেকে পুলিশ এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। এতে আমার সামনেই একজন ছেলে ও একজন মেয়ে গুলিবিদ্ধ হয়। তাদেরকে আমরা রোজ ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাই তারপর আমি আবারো আন্দোলনে শরীক হই, পরে জানতে পারি তারা মৃত্যুবরণ করেছেন। তাদের বাচাঁনো যায়নি।
আনুমানিক দুপুর ১২টা আমিসহ কয়েকশত আন্দোলনকারীর শরীরের বিভিন্ন স্থান ছররা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এবং এতে অর্ধশতাধিক মানুষ মৃত্যুবরণ করেন।
তিনি আরো বলেন, এনাম মেডিকেলের ডাক্তাররা আমার শরীর থেকে বেশ কয়েকটি গুলি বের করেন। পরবর্তীতে গণস্বস্থ্য হাসপাতালে ৩টি অপারেশনের মাধ্যমে ২টি বুলেট বের করা হয়। বর্তমানে মাথায় দুটি ও কোমরে একটি বুলেট রয়েছে। আমি অসুস্থ, ডাক্তারগণ আমাকে উন্নততর চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
দেলোযারের উন্নত চিকিৎসার বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর উপজেলার ইউএনও মো: কামরুল হাসান মারুফ জানান, দেলোযার সাহেব আমাদের সাথে যোগাযোগ করলে তার সাথে আলোচনা করে যেখানেই উন্নত চিকিৎসা নিতে চান আমরা সে ব্যবস্থা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost