শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

খেলার মাঠে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কটিয়াদীতে বিএনপি নেতা মরহুম শফিউল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার

 

মাইনুল হক মেনু,স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি নেতা মরহুম শফিউল হক স্মৃতি লক্ষ টাকা প্রাইজ মানি পুরস্কার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বোয়ালিয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত দর্শদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফরেট বিতরণ করা হয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নিকলী সদর একাদশ ও আচমিতার অষ্টঘড়িয়া ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে নিকলী সদর একাদশ ৩-০ গোলে জয়লাভ করে।
শুক্রবার বিকালে বোয়ালিয়া সমাজ কল্যাণ, সংস্কৃতি ও ক্রীড়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে এবং বোয়ালিয়া সমাজ কল্যাণ, সংস্কৃতি ও ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক মোঃ নূরুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. জালাল উদ্দিন। উদ্বোধক হিসেবে খেলাটি উদ্বোধন ও বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌর বিএনপির সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক শাহজাহান সিরাজি, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সেলিম হায়দার, প্রবাসী কল্যাণ বিয়ষক সম্পাদক জহির উদ্দিন বাদশা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু নায়েম বাবুলসহ কটিয়াদী ও পাকিুন্দিয়া উপজেলা বিএনপি’র শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারন ফুটবল প্রেমীগন। খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন মোঃ সাজেদুল ইসলাম সেলিম, সাদ্দাম হোসেন ও আবু ছিদ্দিক।
অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে অতিথিবৃন্দ তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেওয়া এবং বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফরেট বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost