শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

শাল্লায় চোলাই মদসহ দুইজন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার

 

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক অভিযানে চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাতে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেক নাজিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ২নং হবিবপুর ইউনিয়নের নারকিলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এ সময় চোলাই মদ কারবারি সোহেল দাশ (২৫) কে আটক করা হয়। তার কাছ থেকে ৯০ লিটার চোলাই মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা। সোহেল দাশ শাসখাই গ্রামের মৃত রমেশ দাশের ছেলে।

একই রাতে ৩নং বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে আরও এক অভিযানে পুলিশ মাদক মামলার আসামি ও স্থানীয়ভাবে পরিচিত মাদক ব্যবসায়ী আলী আজমকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্র জানায়, সোহেল দাশ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় শাল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪)।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত সোহেল দাশ ও আলী আজমকে আদালতে পাঠানো হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শাল্লা থানা সর্বদা কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost