
মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্্েরট মোঃ মাইদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্্েরট লাবনী আক্তার তারানা যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৪টি মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন।
বুধবার দুপুর ১২টায় কটিয়াদী বাসস্ট্যোন্ড থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা শুরু করে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ডিলিং ও ট্রেড লাইসেন্স না থাকা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ না থাকা, ভেজাল খাদ্য, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ সংক্রান্ত মোড়ক না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং পৌর আইনের বিভিন্ন ধারায় বেকারী, স্টেশনারীসহ ফল ও মিষ্টি দোকানে সর্ব মোট ২৪টি মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার সাথে সাথেই তা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলী, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সবুজ, সদস্য মোঃ আলমগীর হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল, পৌর ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম আকন্দসহ উপজেলা পরিষদ ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় আইন শৃঙ্খলা নিয়নত্রণে সেনাবাহিনীসহ কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) হাবিব উল্লাহ খাঁন, কটিয়াদী হাইওয়ে থানার ওসি মোঃ মারগুব তৌহিদের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্্েরট মোঃ মাঈদুল ইসলাম বলেন, বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ডিলিং ও ট্রেড লাইসেন্স না থাকা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ না থাকা, ভেজাল খাদ্য, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ সংক্রান্ত মোড়ক না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং পৌর আইনের বিভিন্ন ধারায় বেকারী, স্টেশনারীসহ ফল ও মিষ্টি দোকানে সর্ব মোট ২৪টি মামলায় ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজারে বিভিন্ন অনিয়ম বন্ধে নিয়মিত এ অভিযান চলমান থাকবে। প্রতিটি দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং দোকান পরিচ্ছন্ন রাখার নির্দেশ প্রদান করে বলেন এসব নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply