শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের শুভ উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ বার

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ‘তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের সভাপতি (দৈনিক ভোরের আকাশ জেলা প্রতিনিধি) মোঃ হুমায়ূন রশীদ জুয়েলের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি ( দৈনিক জনকণ্ঠ কলামিস্ট) নূর সালাম খানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে , তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো: সাব্বির রহমান বলেন- সাংবাদিকতা একটি মহান পেশা, এই পেশার উদ্দেশ্য হল দেশ, জাতি ও মানবতার সেবা করা। এই কাজে যারা জড়িত তারা আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক, কোন অভাবগ্রস্থ লোকের জন্য এই পেশা নয়। কারন অভাবি লোকেরা পেটের দায়ে সাংবাদিকতাকে পূজি করে চাঁদাবাজি করে খাবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সারোয়ার আলম, দৈনিক শতাব্দীর কণ্ঠের সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো: হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক ছাত্র ও যুব বিঃ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ এর জেলা সমন্বয়ক মোঃ আবু তাহের, প্রবীণ শিক্ষক মাস্টার মতিউর রহমান, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক মো: উমর ফারুক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল, সাবেক বিএনপি’র যুবদলের যুগ্ন আহ্বায়ক নূর মোহাম্মদ, ও আব্দুল লতিফ,তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (দৈনিক জনবাণী তাড়াইল উপজেলা প্রতিনিধি)মোঃ আল মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক( দ্যা ডেইলি কান্ট্রি টুডে) মোঃ জুবায়ের আহমাদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক (দৈনিক মানবকন্ঠ উপ জেলা প্রতিনিধি) কৃষ্ণ দাস, দপ্তর সম্পাদক (দৈনিক সংবাদ বাংলাদেশ উপজেলা প্রতিনিধি ) মো: দিলোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক (দৈনিক সংবাদ সংযোগ উপজেলা প্রতিনিধি) মোঃ আদিল মাহমুদ হিমেল, অর্থ সম্পাদক (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ও বঙ্গ টিভির প্রতিনিধি) রফিকুজ্জামান মিথুন, সম্মানিত সদস্য(দৈনিক আলোকিত বাংলাদেশ স্টাফ রিপোর্টার ) নিশাদ খান,সম্মানিত সদস্য(দৈনিক ক্রাইম তালাশ) মাকদুম সাত্তার রুবেল (প্রমুখ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost