শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

শাল্লায় জমিয়তের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার

 

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে শাল্লায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৭সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকায়
জেলা জমিয়তের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাল্লা উপজেলা জমিয়তের উদ্যোগে
দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিল বের হয়ে ঘুঙ্গিয়ার গাঁও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাল্লা শহীদ মিনার সংলগ্ন রশিদ মিয়ার মুদির দোকানের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন এর সভাপতিত্বে এবং জেলা জমিয়তের অর্থ সম্পাদক ও শাল্লা উপজেলা জমিয়ত এর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন
শাল্লা উপজেলা পরিষদ মসজিদের খতীব হাঃ মাওঃ এনামুল হক
শাল্লা উপজেলা জমিয়ত শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান
সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকনুুদ্দীন আল মাহমুদ,
বাংলাদেশ খেলাফত মজলিস শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুয়াজ্জম হোসাইন,
ইসলামি আন্দোলন শাল্লা উপজেলা শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান জনাবী,
যুব জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ইমামুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাহের হাবিবী,
ছাত্র জমিয়ত শাল্লা উপজেলা শাখার সাবেক সভাপতি হাঃ মাওঃ মাসুম বিল্লাহ,
সাবেক ছাত্র জমিয়ত নেতা মুফতী আব্দুল্লাহ আল মামুন, গণ পরিষদ নেতা মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক জমিয়ত নেতা জনাব আবু বকর
এন সি পি নেতা রাকিবুল হাসান ছাত্র জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন রাসেল সহ প্রমুখ।

এছাড়া যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন,ফেদায়ে জমিয়ত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে সুনামগঞ্জ জেলা অচল করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ থেকে বাড়ি যাওয়ার পথে দিরাই মদনমোহন রোডে নিখোঁজ হন মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী।
পরিবার, স্বজন ও দলীয় নেতা কর্মী সর্বত্র খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজের তিন দিন পর ৫ সেপ্টেম্বর সকাল সারে ৮ টার দিকে দিরাই উপজেলার শরিফপুর ইটভাটা এলাকায় শ্যামনগর নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ।

এ হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা পেশ করেন শাল্লার সর্বস্থরের জনতা।
পরিশেষে সভাপতি সাহেব জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের যাবতীয় কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে তাঁর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost