শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে সরগরম কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার

নিজস্ব প্রতিবেদক:

২০ সেপ্টেম্বরের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম নিলেন ভিপি সোহেল

আসন্ন ২০ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে জেলায় সৃষ্টি হয়েছে রাজনৈতিক প্রাণচাঞ্চল্য। ইতোমধ্যে সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল)। মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জেলা বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমি সেই লক্ষ্যে প্রার্থী হয়েছি।”

মনোনয়ন ফরম সংগ্রহকালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সমর্থন প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ৯ বছর পর আয়োজিত এই সম্মেলনকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা আগ্রহ নিয়ে সম্মেলনের দিকে তাকিয়ে আছেন।

জেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে মনোনয়ন ক্রয় করছেন দুইজন বর্তমান সভাপতি শরিফুল আলম ও সহসভাপতি রুহুল হোসাইন, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ক্রয় করছেন সাতজন খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, মাজহারুল ইসলাম, হাজী ইসরাইল, সাইফুল ইসলাম সুমন, উমর ফারুক, সাজ্জাদুল হক ও শফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost