শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

নলডাঙ্গায় জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক ফেডারেশনে অর্ধশতাধিক মানুষের যোগদান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ বার

 

মোঃ রবিউল ইসলাম ষ্টাফ রিপোর্টার:

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন-এ যোগ দিলেন অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মাধনগর হাট প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন মাধনগর শাখার উদ্যোগে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ডা. জিয়াউল হক জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মামুনুর রশিদ, শ্রমিক ফেডারেশন নেতা আসরাফুল ইসলাম, জিয়াউর রহমানসহ জেলা, উপজেলা ও স্থানীয় শাখার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায় ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ সংগঠনের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার পাশাপাশি সমাজে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে।

নতুন যোগদানকারীরা শ্রমিক ফেডারেশনের পতাকাতলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তারা শ্রমিক সমাজের কল্যাণে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost