
মোঃ রবিউল ইসলাম-ষ্টাফ রিপোর্টার:
নাটোরের নলডাঙ্গায় বিএনপির পক্ষ থেকে বৃক্ষরোপন ও গাছ থেকে লোহা,পেরেক সম্মলিত ব্যানার,ফেস্টুন উত্তোলনের কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে
মাধনগর বিএনপির সাবেক সভাপতি
শহীদ মাজেদুর রহমান মাজুর পুত্র মোঃ তাহমিদুর রহমান সৌমিকের উদ্যোগে উপজেলার মাধনগর বিএনপি কার্যালয় প্রাঙ্গন ও মাধনগর ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ফলজ গাছ রোপন করা হয়। এছারা প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে ও প্রতিটি ওর্য়াডে বৃক্ষরোপন ও বিতরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,মাধনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেক,মাধনগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইয়ার আলী সরদার,স্বেচ্ছাসেবক দলের সিনিঃ সহ-সভাপতি সরোয়ারদি সরদার,কৃষকদল নেতা আবুল কালাম,বিএনপির নিবেদিত প্রাণ,মেহেদী সরদার,সৈকত হোসেন,আয়নাল সরদার,সজিব সরদার।
Leave a Reply