শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

সদরপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার

 

শিমুল তালুকদার, সদরপুর থেকে

ফরিদপুরের সদরপুরে আন্তঃস্কুল-মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর ফাইনাল খেলায় ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব পুরষ্কার বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৬ টায় সদরপুর স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফজলুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ আ, ন, ম বজলুর রশীদ, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, এএসপি (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল ও সদরপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়।

বিকেল ৪ টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলণ, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়। পরে দুই ফুটবল ফাইনালিস্ট দল উপজেলার বাবুরচর উচ্চবিদ্যালয় একাদশ ও বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বাবুরচর স্কুল ৫-৪ গোলে বিজয়ী হয়। খেলা শেষে গত একমাস ব্যাপী উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের খেলার বিজয়ীদের মধ্যে এই পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফুটবল পরিচালনা কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost