শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

কটিয়াদীতে দুর্গাকে বরণ করে নিতে চলছে শেষ মুহুর্তের প্রস্ততি

মাইনুল হক মেনু-স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে রঙ-তুলির আচঁড়ে দেবী দুর্গাকে সাজাতে ব্যস্ত সময় পাড় করছেন মৃৎশিল্পীরা। মৃৎ শিল্পীরা কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলছেন দেবী দুর্গাসহ বিভিন্ন প্রতিমা। সুনিপুণ হাতে রং ও তুলির ছোঁয়ায় প্রতিটি পূজামণ্ডপে দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, প্যাঁচা, হাঁস, সর্পসহ অন্যান্য প্রতিমাকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ। সারা দেশের ন্যায় এই উপজেলায়ও পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রতিটি মন্ডপে মন্ডপে চলছে নানা প্রস্ততি। আর মাত্র ২দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরইমধ্যে প্রতিমা তৈরি কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা। এখন চলছে শেষ মূর্হুতে প্রস্তুতি, রং-তুলির কাজ। রং-তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছে মৃৎশিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন আর শিষ্টের লালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। এরই ধারাহিকতায় হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন করে আসছেন। এবার দেবী দুর্গা আগমনের অপেক্ষা প্রহর গুনছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা উদযাপন উপলক্ষে মন্ডপে মন্ডপে শুরু করেছে আলোকসজ্জা কাজ। মন্ডপ থেকে কিছু দূরে বসতে শরু করছে মেলা। তাছাড়া শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থার। সনাতনী ধর্মাবলম্বীদের মতে পূজার প্রধান অনুষঙ্গ দেবী হচ্ছে মা দুর্গা। এবার মা দুর্গা গজে আগমন এবং দৌলায় গমন ঘটবে।
মৃৎশিল্পীরা জানান, পূজা শুরুর আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। শুধু আমাদের জীবিকার জন্যই নয়, দেবী দুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। প্রতিবছরই আমরা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। এর মধ্যেই দেবী দুর্গার প্রতিমা তৈরির প্রায় কাজ শেষ হয়েছে। তাইত রং ও তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে প্রতিটি দিনরাত ব্যস্ত সময় পাড় করছি।
এবছর কটিয়াদী উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে সর্বমোট ৪২টি মন্ডপে সর্বজনীন পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তারমধ্যে কটিয়াদী পৌরসভায় ১৬টি, বনগ্রাম ইউনিয়নে ৫টি, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে ৩টি, করগাঁও ইউনিয়নে ২টি, মুমুদিয়া ইউনিয়নে ৭টি, আচমিতা ইউনিয়নে ৪টি ও মসূয়া ইউনিয়নে ৫টি। ,
কটিয়াদী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বিপ্লব চন্দ্র রায় (নিমাই) বলেন, মৃৎ শিল্পীরা কাদা মাটি, খড়, বাঁশ, রং ও তুলির মতো উপকরণ ব্যবহার করে নিপুণ হাতে তৈরি করছেন দেবীর প্রতিমা। তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত আছেন শিল্পী ও কারিগররা। এবছর কটিয়াদী উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে সর্বমোট ৪২টি মন্ডপে সর্বজনীন পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কটিয়াদী হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে নিঃচিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেই জন্য বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী সার্বিক সহযোগিতা করে থাকে। দুর্গাপূজা যাতে নির্বিগ্নে উপযাপন করতে পারে সেজন্য উপজেলা ও পুলিশ প্রশাসন পক্ষ থেকেও নেয়া হয়েছেন ব্যাপক প্রস্তুতি। প্রত্যেকটি মন্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক মনিটরিং করবে বিএনপির নেতৃবৃন্দ।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, কটিয়াদীতে দুর্গাপুজা নির্বিঘ্নে উদযাপন করতে কঠোর নিরাপত্তায় কাজ করছে পুলিশ। এ উপলক্ষ্যে উপজেলার প্রত্যেকটি পুজামন্ডপে মন্ডপে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করছেন। প্রত্যেকটি পুজোমন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এমন কোনো বক্তব্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য আহবান জানান তিনি।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রত্যেকটা পূজামন্ডপ ভিত্তিক অফিসারদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক টিমসহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। কটিয়াদী সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে । আমরা সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে দুর্গা পূজা উদযাপন করতে পারবো ইনশাল্লাহ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
Developed by Raytahost