শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

ফেনী তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার

 

ফেনী জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব এবং গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা’র সহকারী পরিচালক (প্রশাসন-২) মো. মনিরুল ইসলাম।

কর্মশালায় ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারবৃন্দ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, ইউনিসেফের কর্মকর্তা আব্দুল জলিল, জেলা স্কাউটের সহ-সভাপতি ও সাংবাদিক একে এম আবদুর রহীমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউট-গার্লস গাইড সদস্যরা।

টিকাদান বিষয়ের ক্যাম্পেইনের লক্ষ্য হলো শিশু ও কিশোরদের মাঝে টাইফয়েড প্রতিরোধে সচেতনতা তৈরি করা এবং ভ্যাকসিনেশন কার্যক্রমকে আরও সফলভাবে বাস্তবায়ন করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost