শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৩ জেলের জেল -জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার

 

ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৩ জন জেলেকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে জব্দকৃত ৫ হাজার মিটার জাল পুড়িয়ে ভস্মীভূত করা হয়।

সোমবার (৬ অক্টোবর) উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ৩ জন জেলেকে মা ইলিশ শিকার করা অবস্থায় ধরা হয়।

সদরপুর উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী আটকৃত ৩ জেলের প্রত্যেককে ১,০০০/- (এক হাজার) টাকা করে অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, ইদ্রিস কাজী, পিতা মোসলেম কাজী সাং চরচান্দ্রা সদরপুর নূরুল হক কাজী পিতা সোহরাব কাজী সাং খালাসী কান্দি সদরপুর এবং সোহেল তালুকদার পিতা ছরোয়ার তালুকদার সাং চর দুয়ার ভাঙ্গা, ফরিদপুর।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ মাছ ও জাটকা ধরা, বাজারজাতকরণ,পরিবহন ও সংরক্ষণ করা নিষিদ্ধ করেছে সরকার।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা দুঃখজনক এবং এতে ইলিশের উৎপাদন ব্যাহত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost