শিরোনাম
নরসিংদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘ*র্ষে নি*/হত ১ শিবপুরে অবৈধ জ্বালানি তেল বিক্রি: মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক ও গীতা স্কুল পরিদর্শন নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে কারারক্ষী আটক কৃষকদের তেল নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা – নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার যৌতুকের দাবিতে স্ত্রীকে আগু*নে পুড়িয়ে হ/ত্যা মামলায় স্বামীর আমৃ/ত্যু কারাদণ্ড কিশোরগঞ্জের কটিয়াদী সাহিত্য সংসদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও সাহিত্য সভা অনুষ্ঠিত ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি  কিশোরগঞ্জে অষ্টমী স্নানে জনসমুদ্র, ভোর থেকেই পূণ্যার্থীর ঢল মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে নলডাঙ্গায় হুইপ দুলু

বিল পরিশোধ করার পরও বকেয়া,ভোগান্তিতে পল্লী বিদ্যুতের গ্রাহকরা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার

 

নাটোরের নলডাঙ্গায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। পূর্বের চেয়ে দ্বিগুণ বিল হাতে পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা। বিগত সময়ে প্রতি মাসে যে বিল আসত,তার চেয়ে চলতি মাসে অতিরিক্ত বিল আসছে। এই ভৌতিক বিলে ক্ষোভের সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ,পল্লী বিদ্যুৎ অফিসের কতিপয় ব্যক্তির অবহেলার কারণেই এমনটি হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও তোলপাড় চলছে। অভিযোগ উঠেছে,’মনগড়া বিল’তৈরি করছে নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতি। এতে হতাশ ও বিক্ষুব্ধ হয়ে উঠেছেন উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকরা।

এছাড়াও অনেক গ্রাহক অভিযোগ করেন, পূর্বের বিল পরিশোধ করার পরও বকেয়া হিসেবে নতুন বিলে তা যোগ করে দেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল-বাকী সুমন জানান,আমার বাড়িতে মাত্র তিন জন মানুষ বিদ্যুত ব্যবহার করি। বিগত মাসের চেয়ে বিল আসছে দ্বিগুন। শুধু আমাদের এলাকাই না,প্রায় এলাকায় একই অবস্থা।
মাধনগর গ্রামের আকতার হোসেন,রুবেল জোয়াদ্দারসহ অনেকে জানান,আমরা বিগত মাসের বিল পরিশোধ করার পরেও আমাদের অতিরিক্ত আসছে। আমরা এর সুষ্ট সমাধান চাই।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর
নলডাঙ্গা সাব-জোনাল অফিসের
সহকারী জেনারেল ম্যানেজার মোঃ ইমরুল কায়েস(ওএন্ডএম) (অতিরিক্ত দ্বায়িত্ব) বলেন, অতিরিক্ত কোন বিল প্রদান করা হয়নি। অনেকে বিকাশে পেমেন্ট করেন,বিকাশের সপ্টওয়্যারের সমস্যার কারনে আমাদের অফিসে,বিল পরিষদ হয়নি,সেজন্য পেন্ডিং দেখাইছে। বিল যদি সময়মত পরিষদ না হয়,তাহলে সময় অতিবাহিত হওয়ার পরপরই অটো যোগ হয়ে যায়। আমরা গ্রাহকের অভিযোগ পেয়েছি। অফিসে এসে বিলগুলো সংশোধন করে নিতে হবে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ভক্সপপ-১-৪ গ্রাহক

সিংকঃ ১-মোঃ ইমরুল কায়েস-ওএন্ডএস (অতিরিক্ত দ্বায়িত্ব)নলডাঙ্গা সাব-জোনাল অফিস-নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
Developed by Raytahost